রায়ের পর আদালত কক্ষ ছাড়তে চাননি রাম রহিম। পরে জোর করে তাকে কক্ষের বাইরে নেওয়া হয়। সমাজসেবা করায় তাকে কম দণ্ড দেওয়ার আবেদন করেন তার আইনজীবী। কিন্তু সিবিআই দৃষ্টান্তমূলক সাজার আবেদন জানায়। এর আগে হরিয়ানার পাঁচকুলাতে শুক্রবার সিবিআই আদালত রাম রহিমকে ধর্ষণে দোষী সাব্যস্ত করলে তার হাজার হাজার ভক্ত হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লির বিভিন্ন জায়গায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন, ট্রেন-বাসও জ্বালিয়ে দেওয়া হয়। ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত বিতর্কিত ধর্মগুরু ‘বাবা’ গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণার আগে হরিয়ানার রোহটাক জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়। শুক্রবারের সহিংসতায় অন্তত ৩৮ জন নিহত ও আরো বহু লোক আহত হওয়ার পর অভিযোগ ওঠে যে হরিয়ানা প্রশাসন পরিস্থিতি সামলাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সোমবার যাতে সেদিনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ৫০ বছর বয়সী গুরমিত রাম রহিম সিংকে বন্দি রাখা হয় রোহটাকের সানোরিয়া জেলে, যেটি রোহটাক শহর থেকে দশ কিলোমিটার দূরে। শহর থেকে যে রাস্তাটি জেল অভিমুখে যাচ্ছে, সেটি আর কারাগার চত্বর ঘিরে রেখেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং হরিয়ানা পুলিশের সদস্যরা।
জেলের বাইরের নিরাপত্তায় প্রায় ৩ হাজার আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। রোহটাকের ডেপুটি কমিশনার জানিয়েছেন, কেউ গোলমাল বাধানোর চেষ্টা করলে একবার সতর্ক করা হবে, না শুনলেই গুলি। হরিয়ানা ঘেঁষা পাঞ্জাব এবং গজিয়াবাদ ও নয়ডাতে স্কুল, কলেজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আর হরিয়ানাতে তো আগেই স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রোহটাক। সিবিআইয়ের বিশেষ আদালতের সেই বিচারক জগদীপ সিংহকে ইতোমধ্যেই বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। হাঙ্গামা ঠেকাতে ইতোমধ্যেই আটক করা হয়েছে প্রায় এক হাজার। ডেরার সদর দপ্তর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩০ হাজার ভক্তকে। জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ কোম্পানি আধা সামরিক বাহিনী। জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। চন্ডীগড়ে নিজের বাসভবনে রাজ্যের ডিজিপি এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। জানা গেছে, রাম রহিম সিংকে মেডিক্যাল চেকআপ করার পর তাকে জেলের পোশাক দেওয়া হয় এবং আলাদা ঘরে রাখা হয়। ডেরা চেয়ারপার্সন বিপাস্যনা ইনসান সমস্ত অনুগামীদের শান্তি বজায় রাখতে বলেছেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…