নতুন সকাল, ঢাকা: ফেনী-২ আসনের আওয়ামী লীগের এমপি নিজাম উদ্দিন হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্চ করে দায়ের করা রিটের রায় ঘোসণা করা হবে আগামী ১৭ আগস্ট।
বুধবার ৩ আগষ্ট বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে নিজাম হাজারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন। আর রিটের পক্ষে শুনানি করেন কামরুল হক সিদ্দিকী ও সত্য রঞ্জন মন্ডল।
শুনানিতে নিজাম হাজারীর আইনজীবীরা আদালতে বলেন, কারা কর্তৃপক্ষের প্রতিবেদন সঠিকভাবে দেওয়া হয়নি। এই প্রতিবেদন নিয়ে বিতর্ক আছে। নিজামহাজারী পুরো সাজা খেটেই বের হয়েছেন। এ ছাড়া জনস্বার্থে এই রিট মামলা চলতে পারে না।
পরে রিটকারীর পক্ষের আইনজীবীরা আদালতে বলেন, নিজাম হাজারীর সাজা খাটা নিয়ে বিতর্ক আছে- এটা নিশ্চিত। এখন কোর্টের দায়িত্ব হলো আসলেই সে কতদিন সাজা খেটেছে, সাজা কম খেটেছে কীনা সেটা বের করা, আর এ অবস্থায় তার সংসদ সদস্য পদ থাকে কি না- এটার বিচার করা। পরে আদালত রায়ের জন্য ১৭ আগস্ট দিন ধার্য করেন।
এর আগে ১৯ জুলাই হাইকোর্টের আদেশ অনুযায়ী আড়াই বছর সাজা কম খেটে বেরিয়ে গেছেন মর্মে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন কারা কর্তৃপক্ষ। এই প্রতিবেদনে বলা হয়, ১০ বছরের সাজার মধ্যে তিনি সাজা খেটেছেন ৫ বছর ৮ মাস ১৯ দিন।
উল্লেখ্য, ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া।
রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট রুল দেন। কোন কর্তৃত্ব বলে তিনি এমপি পদে দায়িত্ব পালন করছেন রুলে তা জানতে চাওয়া হয়। এরপর হাইকোর্টের দুটি বেঞ্চ এই রুল শুনানিতে বিব্রত বোধ করেন। তারপর বিচারপতি মো. এমদাদুল হকের নেতৃত্বাধীন বেঞ্চে রিটটি শুনানির জন্য পাঠান প্রধান বিচারপতি। এই বেঞ্চে গত ১৯ জানুয়ারি রুল শুনানি শুরু হয়।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…