এবার স্বামী আনল নির্যাতনের মামলা খোদ স্ত্রীর বিরুদ্ধে!

চট্টগ্রামে স্বামীকে নির্যাতনের অভিযোগে স্ত্রী নাজমুন নাহার নাজুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক নির্যাতিত স্বামী।

রবিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে ব্যতিক্রমধর্মী এই মামলাটি দায়ের হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৩ মে নগরীর হালিশহর থানাধীন রামপুরা এলাকার মৃত আব্দুল কুদ্দুসের মেয়ে নাজমুনের সঙ্গে চান্দগাঁও থানার কে বি আমান আলী রোডের বাসিন্দা মো. আবুল হাসানের বিয়ে হয়। হাসানের পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকা অথবা সেখানে বিল্ডিং বানিয়ে দেয়া অথবা একটি ফ্ল্যাট কিনে দেয়ার দাবিতে ২-৩ বছর ধরে হাসানকে নির্যাতন করে আসছেন নাজমুন। বিভিন্ন সময় চড়, থাপ্পড়, কিল-ঘুষিসহ বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে তাকে। সামাজিক সম্মানের ভয়ে হাসান বিষয়গুলো প্রকাশ করেননি। কিন্তু নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবী কংকন দেব বলেন, আদালত মামলাটি গ্রহণ করে আসামি নাজমুন নাহার নাজুকে হাজিরের জন্য সমন জারি করেছেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago