হাটহাজারীর বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সওদাগর আর নেই

হাটহাজারীতে মুক্তিযুদ্ধের দূর্গ খ্যাত ধলই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সওদাগর(৭০) ইন্তেকাল করেছেন(ইন্না….রাজেউন)। ২৬ আগস্ট শনিবার রাত এগারটার দিকে তিনি চমেক হাসপাতালের ২৩নং ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। তিনি উপজেলার ধলই রাজা মিয়া সওদাগর বাড়ির মৃত হামিদের পুত্র।
উল্লেখ্য, গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পালন করা কর্মসূচীতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাঙ্গালীর মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছিলেন।

এদিকে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হাটহাজারী প্রেসক্লাব পরিবারসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ড, হাটহাজারী মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন এবং ইউনিট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, হাটহাজারীর সকল মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা আবুল কালামকে আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শয্যায় শায়িত করা হবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago