হবিগঞ্জে এক ব্যবসায়ীকে হত্যার মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও ১২ জনের যাবজ্জীবন

হবিগঞ্জে এক ব্যবসায়ীকে হত্যার মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন বুধবার বিকেলে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— সুধাংশু সেন, সুভাষ সেন, এরশাদ, আব্দুল মালেক মালু, আব্দুর রহমান, আবুল কাশেম, আবু লাল ও মোশাররফ হোসেন। এ মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন— হরমুজ আলী, মোস্তাক, সানু, জাবেদ, জহির, বকুল, আমির হোসেন, জহিরুল ইসলাম, দুলাল, কামাল, ছায়েদ ও ঝানু। তারা মাধবপুর উপজেলার গাংগাইল গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, একই গ্রামের ব্যবসায়ী রিদওয়ানুল মহসীন টিপুর সাথে সুধাংশু সেনের জমির পানি নিষ্কাশন ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে তাদের বিভিন্ন সময় ঝগড়া বিবাদ হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে ২০১১ সালের ৭ জানুয়ারি গভীর রাতে আসামিরা তার বাড়িতে হামলা চালায়। খুনিরা টিপুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এ সময় তারা বাড়ির অন্যান্য সদস্যদের মারপিট করে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় নিহত টিপুর স্ত্রী হাসিনা আক্তার বেবি বাদী হয়ে ৯ জানুয়ারি মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তদন্ত শেষে পুলিশ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। রাষ্ট্রপক্ষে মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ, জেরা ও রেকর্ড পর্যালোচনার পর বিচারক উল্লেখিত দণ্ডাদেশ দেন। এছাড়া মামলার ৩ জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলা চলাকালে আসামি হিমাংশু মারা যায়। রায় ঘোষণাকালে আদালতে আসামি সুধাংশু সেন, তার ভাই সুভাষ সেন, আব্দুল মালেক ওরফে মালু, আবু ছায়েদ ও খালাস প্রাপ্ত নূরুল গণি শাহ ওরফে ফেরদৌস উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. লুত্ফুর রহমান।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago