ব্যবসায়িক গ্রুপ এবিএন-এর ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদকে অপহরণের অভিযোগ করেছেন তার পরিবার। তার পিতা কর্নেল (অব.) সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার বিকালে বিমানবন্দর সড়কের বনানী ফ্লাইওভারের নিচে গাড়ি আটকে সাদাতকে একটি মাইক্রোবাসে তুলে নেয়া হয়। সৈয়দ শাহাবুদ্দিন বলেন, ছেলে সৈয়দ মেহেদি জামান ও বাসার কেয়ারটেকারকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে অফিসে আসছেন সৈয়দ সাদাত। বিকাল ৩টার দিকে বনানী ফ্লাইওভারের নিচে একটি মাইক্রোবাস তাদের পথরোধ করে। মাইক্রোবাস থেকে কয়েকজন এসে সাদাতকে জোর করে নামিয়ে তাদের গাড়িতে তুলে নেয়। মাইক্রোবাসের একজন এসে সাদাতের গাড়ির চালকের আসনে বসেন। দুটি গাড়িই কুড়িল বিশ্বরোডের তিনশ ফুট রাস্তা দিয়ে পূর্বাচলে গিয়ে থামে। সাদাতের গাড়িতে ওই সময়ও তার ছেলে মেহেদি ও কেয়ারটেকার ছিলেন। পরে পূর্বাচলে সাদাতের গাড়ি থেকে ওই ব্যক্তি নেমে যান। সাদাত ১৫ মিনিট পর ফিরে আসবেন বলে তার ছেলেকে বলে যান তিনি। লোকটি মেহেদির কাছ থেকে তার মোবাইল ফোনটিও নিয়ে যায়। সৈয়দ সাদাতের ছেলে মেহেদী জামানের বরাত দিয়ে সৈয়দ শাহাবুদ্দিন বলেন, পরে ওই মাইক্রোবাস নারায়ণগঞ্জের দিকে চলে যায়। পরে খবর পেয়ে থানায় ছুটে যান সৈয়দ সাদাতের পরিবারের সদস্য ও স্বজনরা। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি। এবিএন গ্রুপের কর্মকর্তা নজরুল ইসলাম খান সুমন জানান, ঘটনার পরপরই আমরা আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল এজেন্সিতেও যোগাযোগ করছি। কোথাও কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে ক্যান্টনমেন্ট থানার ওসি মো. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, উনার স্বজনরা থানায় এসেছেন। আমরা তার অবস্থান শনাক্তের চেষ্টা করছি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যবসায়িক কারণে তাকে তুলে নেওয়া হতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলের পর গঠিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ বর্তমান কমিটি থেকে বাদ পড়েন। তিনি চট্টগ্রামের পটিয়া আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য ধানের শীষের একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এবিএন-গ্রুপের অধীনে এশিয়ান বিজনেস নেটওয়ার্ক, এবিএন এভিয়েশন, এবিএন ট্রাভেলস, এবিএন কার্গো, এবিএন প্রোপার্টিজ লিমিটেড, এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ও কফি চেইন সুগার এন স্পাইস পরিচালিত হয়।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…