মোঃআলাউদ্দীন -হাটহাজারীতে ২য় বিয়ের মাত্র আট দিনের মাথায় সরওয়ার হোসেন(৪২) নামেরএক পল্লী চিকিৎসক বাসার সিলিং ফ্যানের সাথে ফাস লাগিয়ে আআত্নহত্যা করেছে বলে জানা গেছে। ২১ আগষ্ট সোমবার সকালে পৌরসভার নুর মসজিদের দক্ষিন পার্শ্বে পল্লী চিকিসক গোলাম হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাটহাজারী সদরের কালী বাড়ীর দক্ষিনে ফয়জিয়া ফার্মাসীর মালিক পল্লী চিকিৎসক গোলাম হোসেনের পুত্র সরওয়ার নিজ বাসায় প্রতিদিনের মতো রাতে শয়ন কক্ষে ঘুমাতে যায়। সকালে সরওয়ারকে নাস্তা করার জন্য ডাকতে গেলে সিলিং ফ্যানের সাথে ফাস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে ওসি তদন্ত কামাল হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে। লাশের পাশে একটা সুইসাইড নোট পাওয়া যায়। যেখানে লিখা ছিলো, ”আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়,এটা আমার নিজের হাতের লিখা। কাউকে থানায় নিবেন না। আমার বাবা,মা অসুস্থ,কারো কোনো দোষ নেই। আমাকে মাফ করে দিবেন।” সুরতহাল রিপোট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করে। জানা যায়, আত্নহননকারী সরওয়ার প্রথম বিবাহ বিচ্ছেদের পর গত ১৩ আগষ্ট রবিবার মাত্র ৮ দিন পূর্বে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…