ষোড়শ সং
আজ সোমবার ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৩ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ওই আলোচনা সভার আয়োজন করে।
প্রধান বিচারপতির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘এ পার্লামেন্ট যেহেতু মহিলা এমপি করতে পারবে না, রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবে না। এ রাষ্ট্রপতি যেহেতু আমাকে নিয়োগ দিয়েছে আমি ওই পদে থাকব না। বলে দিলেই তো হলো। উনার লেখা রায়ে অনেক কনট্রাডিকশন আছে। আমি পড়ছি, অস্বাভাবিক লাগছে। আমি নোট নিচ্ছি। পার্লামেন্টে এটা বলতে পারব।’
পার্লামেন্টকে হেয় করা, পার্লামেন্টকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা, এর অর্থটা কী? অনেক সংগ্রাম করে রক্ত দিয়ে এ দেশে আমরা গণতান্ত্রিক ধারা এনেছি। ৭৫-এর পর উনিশটা ক্যু হয়েছে। হাজার হাজার সামরিক বাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছে। হাজার হাজার আমাদের নেতাকর্মীদের খুন করা হয়েছে। গুম হয়েছে। সে অবস্থা থেকে একটা সুস্থা অবস্থায় নিয়ে এসেছি।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘প্রধান বিচারপতির রায়ে পার্লামেন্ট সম্পর্কে বক্তব্য, সংসদ সদস্যদের সম্পর্কে বক্তব্য, এমনকি রাষ্ট্রপতির ক্ষমতায়ও কেড়ে নেওয়ার প্রচেষ্টা, এটা কোন ধরনের কথা। আমাদের সংবিধান আছে। যে সংবিধান ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। যেটা মূল সংবিধানে ছিল সেটাও উনার পছন্দ না। পছন্দ কোনটা? ওই যে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে, এটা হাইকোর্টেরই রায় যে জিয়ার ক্ষমতা অবৈধ করে মার্শাল ল অর্ডিন্যান্সের মাধ্যমে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে দিয়েছেন সেটা উনার পছন্দ। কিন্তু গণপরিষদ যে সংবিধান তৈরি করেছেন সেটা উনার পছন্দ না। উনি চাচ্ছেন মার্শাল ল যেটা করে দিয়েছেন সেটা।’
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…