নতুন সকাল, ঢাকা: অবৈধ সম্পদ ও তথ্য গোপনের অপরাধে দুদকের দায়ের করা মামলায় বাংলাদেশ রেলওয়ের সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক (বর্তমানে বরখাস্ত) ইউসুফ আলী মৃধাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ-৯ এর বিচারক আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ১৫ লাখ টাকাও জরিমানা করেছেন আদালত।
