ভারতের উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে

ভারতের উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হয়েছে শনিবার বিকেল ৫টা ৪৬ মিনিটে পুরি-হরিদুয়ার এক্সপ্রেস ট্রেনটি উত্তর প্রদেশের মোজাফফর নগরের খাটাউলি এলাকায় লাইনচ্যুত হয়। ওডিশার পুরি থেকে উত্তরাখণ্ডের হরিদুয়ারে যাচ্ছিল ট্রেনটি। লাইনচ্যুত বগির কয়েকটি একটির ওপর আরেকটি উঠে গেছে।
ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা জানিয়েছেন, ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে কমিটি গঠন করা হয়েছে । এর জন্য দায়ীদের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে নিহতদের জনপ্রতি পরিবারকে ৩ লাখ ৫০ হাজার রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago