Categories: জাতীয়

তুফান সরকারের ঠাই এখন কাশিমপুর কারাগার

শিক্ষার্থীকে ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতন করে মাথা ন্যাড়া করার মামলার প্রধান আসামি তুফান সরকারকে বগুড়া জেলা কারাগার থেকে গাজীপুরের হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যান যোগে তুফান সরকারকে গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। জেলা কারাগারে থাকা অবস্থায় ফেনসিডিল সেবন ছাড়াও বিভিন্ন অবৈধ সুবিধা পাওয়ার অভিযোগে তাকে স্থানান্তর করা হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ বলেছেন- প্রশাসনিক সুবিধার্থে তুফান সরকারকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ১৭ জুলাই ভালো কলেজে ভর্তির কথা বলে সদ্য মাধ্যমিক পাস করা এক শিক্ষার্থীকে বাসায় এনে ধর্ষণ করেন তুফান সরকার। এরপর ২৮ জুলাই বিকেলে তুফানের স্ত্রী আশা, তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ও তার মা রুমি বেগমসহ তাদের সহযোগীরা কাউন্সিলরের চকসুত্রাপুর এলাকার বাসায় শালিসের নামে ওই শিক্ষার্থী ও তার মাকে নির্যাতন করে ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থী ও তার মায়ের করা দুটি মামলায় নির্যাতনকারীদের গ্রেফতার করা হয়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago