ইসলামের ভাষায় আক্রমণ বা আত্মোত্সর্গমূলক কর্মকান্ডকে ফিদায়ী বলা হয়। এক বা একাধিক ব্যক্তির অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবল শত্রুর বিরুদ্ধে অপারেশন পরিচালনা করাই ফিদায়ী স্কোয়াডের কাজ। এই স্কোয়াডের সদস্যদের এমনভাবে তালিম দেয়া হয় যে তাদেরকে বলা হয়, ‘—আল্লাহ যদি আমাকে মুশরিকদের বিরুদ্ধে কোন যুদ্ধে উপস্থিত হওয়ার সুযোগ দেন, তাহলে আল্লাহ দেখবেন যে, আমি কী করি’।
ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, চলতি বছরের ২০ জুলাই খুলনার ডুমুরিয়ার বান্ধা বটতলা গ্রামের ছোট বাজারে যতীন্দ্রনাথ গাতিমারের চায়ের দোকানে প্রেশার কুকার বোমার বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণটি ঘটিয়েছিল পান্থপথে আত্মঘাতী বিস্ফোরণে নিহত সাইফুল ইসলাম। তার বাড়িও ডুমুরিয়ার সাহস ইউনিয়নের নোয়াকাঠি গ্রামে। ঘটনার দিন ৩/৪ জন তরুন যতীন্দ্রনাথের দোকানে এসে কেক খেতে চায়। দোকান থেকে চলে যাওয়ার সময় তারা দোকানদারের অগোচরে একটি কালো রঙের ব্যাগ রেখে যায়। কিছু সময় পর ওই ব্যাগটি বিস্ফোরিত হয়। পরে পুলিশ ঘটনা তদন্ত করে দেখে যে সেটি ছিল প্রেশার কুকার বোমা। সাইফুলের সেটি ছিল প্রথম পরীক্ষা। এরপরই সাইফুল ফিদায়ী স্কোয়াডের সদস্য হয়ে শোক দিবসের কর্মসূচিতে আত্মঘাতী হামলা চালানোর সিদ্ধান্ত নেয়।গতকাল বুধবার ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গি সাইফুল ইসলামের সঙ্গে তার আরও কয়েকজন সহযোগী ছিল। ঘটনাস্থলের আশপাশে এদের অবস্থান ছিল। প্রাথমিকভাবে জঙ্গি সাইফুলের সহযোগীদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তার সহযোগীদের ধরতে গোয়েন্দারা কাজ করছেন।’ যদিও পুলিশ কমিশনার দাবি করেছেন সাইফুল ইস্তিহাদী হামলার জন্য নিয়োজিত হয়েছিল।‘ইস্তিহাদী’ হামলা হলো কোন অপারেশনাল কার্যক্রমে নিজে ও অন্য সহযোগীসহ আত্মঘাতী হামলা চালাবে। এ ধরণের ইস্তিহাদী হামলা বাংলাদেশে এখনও ঘটেনি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…