২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৯

মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা উন্নতির দিকে

Google+ Pinterest LinkedIn Tumblr +
লন্ডনে অবস্থানরত ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তাকে আইসিইউ থেকে বেডে দেয়া হয়েছে।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ার হোসেন বুধবার সন্ধ্যায় বাসসকে জানান, আমরা জানতে পেরেছি মেয়রের শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে। তাকে আইসিইউ থেকে বেডে দেয়া হয়েছে।
মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে একটি হাসপাতালের আইসিইউতে চিকিত্সা দেয়া হয়।
মেয়রের পারিবারিক সূত্র জানায়, মেয়র আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে দেশে চিকিত্সকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।
গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে তিনি লন্ডন যান। চলতি মাসের ১৪ তারিখে তার দেশে ফেরার কথা ছিল।
Share.

Comments are closed.