চট্টগ্রামে কন্টেইনার বাহী লরি চাপায় নিহত ৩ আহত-২

নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় কন্টেইনারবাহী লরি চাপায়  চালকসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন। গতকাল রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সিএনজি অটোরিকশা চালক মোঃ জসিম সিকদার ও যাত্রী মোশাররফ হোসেন মুসা (৫০), মোঃ ওয়াজেদ আলী বাবুল (৪৫)।

পুলিশ জানায়, কন্টেইনারবাহী একটি লরি পোর্ট কানেকটিং রোড হয়ে বন্দরের দিকে যাচ্ছিলেন। নিমতলায় পৌঁছলে ভাঙা রাস্তায় গর্তে পড়ে লরিটি উল্টে গেলে অটোরিকশা চাপা পড়ে। এ সময়  উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক অটোরিকশা চালক ও দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন। আহত  সাইদুল (২৬) ও মোঃ সুজন (২৯) চমেক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। জানা যায়, সিএনজি অটোরিকশা যাত্রীরা পশ্চিম মাদারবাড়ী যাচ্ছিলেন। তারা সকলেই পণ্যবাহী গাড়ির চালক ও হেলপার।

চমেক পুলিশ ফাঁড়ি জানায়, জসিম সিকদার বরগুনার আমতলী এলাকার আবুল হোসেন সিকদারের পুত্র, নিহত মুসা ঢাকার উত্তর আবদুল্লাহপুরের নূর মোহাম্মদের পুত্র, বাবুল ঢাকার পল্টন মাজেদ মিয়া বাড়ির মৃত আবদুল মজিদ মিয়ার পুত্র।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago