আলোচনা হয়েছে- আরো হবে-ওবাইদুল কাদের

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে বৈঠক করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাতে প্রধান বিচারপতির বাসায় অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে পর্যবেক্ষণের অপ্রাসঙ্গিক বিষয়গুলো বাদ দিয়ে রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছেন ওবায়দুল কাদের।

শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর পুরানা পল্টন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ক্রীড়া পরিবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত্ প্রসঙ্গে বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে। তারপর বক্তব্য দেওয়া হবে।

জানা গেছে, ষোড়শ সংশোধনীকে অবৈধ করে আপিল বিভাগের রায় ও পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতির কাছে সরকার ও আওয়ামী লীগের অবস্থান তুলে ধরেন ওবায়দুল কাদের। ওই সাক্ষাতে ওবায়দুল কাদের প্রধান বিচারপতিকে জানিয়েছেন, ‘এ রায় নিয়ে রাজনৈতিক মহলে অস্থিরতা সৃষ্টি হয়েছে- যা অনভিপ্রেত। রায়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হোক বা বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের মুখোমুখি অবস্থান সরকার চায় না। তাই রায়ে থাকা অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাদ দিয়ে রাজনৈতিক মহলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা বিচার বিভাগের দায়িত্ব।’ প্রধান বিচারপতিকে এ দায়িত্ব নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসন করতে অনুরোধ জানান ওবায়দুল কাদের। তবে প্রধান বিচারপতি তাত্ক্ষণিকভাবে তার কোনো অবস্থান ওবায়দুল কাদেরকে জানাননি। জানা গেছে, পরে গণভবনে গিয়ে সাক্ষাতের অগ্রগতির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের জানান, শনিবার রাতে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে সাক্ষাত্ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। প্রধান বিচারপতি ও মন্ত্রীর (ওবায়দুল কাদের) মধ্যে প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়। সেখানে নৈশভোজেও অংশ নেন মন্ত্রী। ওবায়দুল কাদেরের উদ্ধৃতি দিয়ে আবু নাসের বলেন, ‘মন্ত্রী আমাকে জানিয়েছেন, তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ করে দেওয়া রায় ও পর্যবেক্ষণ নিয়ে সরকার ও আওয়ামী লীগের অবস্থান তুলে ধরেন। তবে প্রধান বিচারপতির সঙ্গে হওয়া আলোচনা এখনও ফলপ্রসূ হয়েছে কিনা তা তিনি জানাননি।’ তিনি আরো বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক ও এ আলোচনা আরো কয়েক দফা হতে পারে।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago