Categories: জাতীয়

সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় রেড এলার্ট জারি- পাউবি র

দেশের বৃহত্তম প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় রেড এলার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। ভারত থেকে প্রচণ্ড গতিতে পানি আসায় তিস্তা ব্যারেজ হুমকির মুখে পড়েছে। ব্যারেজ রক্ষার্থে যে কোনো মুহূর্তে ফ্লাট বাইপাশ কেটে দেয়া হতে পারে।

ফলে ফ্লাট বাইপাশ এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।

তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিলেও পানির গতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে তিস্তা পাড়ে লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফ্লাট বাইপাশ কেটে দেয়া হলে তিস্তার পানি লালমনির হাট ও নীলফামারী জেলায় প্রবেশ করবে। এতে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে পড়বে।

অন্যদিকে নীলফামারীর জলঢাকায় গতকাল রবিবার উপজেলার ৮টি ইউনিয়নে বন্যা কবলিত ২২শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে বন্যা কবলিত, এর মধ্যে ৮টি ইউনিয়নে বন্যা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় এই ৮টি ইউনিয়নের প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এসব পানিবন্দি পরিবার থেকে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে বাছাই করে জরুরি ভিত্তিতে ২ হাজার ২শ পরিবারকে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় থেকে ১লাখ ৫০ হাজার টাকার শুকনো খাবার ও ২৪ মেঃ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ করেন, নীলফামারী ৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ রাশেদুল হক প্রধান, গোলনা ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির, খুটামাড়া ইউপি চেয়ারম্যান আবু সাইয়েদ শামীম, শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রাণজিৎ রায় পলাসসহ উপজেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।

গত চারদিনের ভারি বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীসহ অন্যান্য নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। উপজেলার গোলনা ইউনিয়নের বাদশা আজিজ মৎস্য হ্যাচারীর মালিক (মৎস্য চাষে জাতীয় পুরস্কার প্রাপ্ত) হাবিবুল ইসলাম বাদশা বলেন, মৎস্য চাষেই আমার প্রধান কর্ম, এবার ৭০ লাখ টাকার মাছ চাষ করেছি, এরমধ্যে ১০ লাখ টাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মেলা পাংশা শাখা থেকে ঋণ নিয়েছি। এখন সব মাছ বন্যায় ভেসে গেলো! আমি মাছ চাষের ওপরে অনেক স্বপ্ন দেখেছিলাম! কিন্তু সব স্বপ্ন কেড়ে নিল বন্যায়।

এর আগে গতকাল রবিবার সকালে এমপি গোলাম মোস্তফা উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদ হলরুমে বন্যা মোকাবেলার জন্য একটি জরুরি আলোচনা করেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago