বুধবার(৯আগস্ট) দুপুরে শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সিএমপি’র বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীনসহ পুলিশ কর্মকর্তারা।এসময় চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর চেয়ারম্যান স্বপন মল্লিক, ভাইস চেয়ারম্যান সমীর কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমেদ সহ হাউজিং সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় সমিতির নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে ক্যাম্প স্থাপনের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
