সরকার বিচার
বিভাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায় নিয়ে গোলটেবিল আলোচনায় রব এ মন্তব্য করেন।
রব আরো বলেন, সরকারের মন্ত্রীরা সংসদের বাইরে বিচারপতিদের নিয়ে যেভাবে মন্তব্য করছেন, তাতে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হওয়া উচিত।
রব বলেন, ‘এটা কি? বিচার বিভাগের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা, ইট ইজ চ্যালেঞ্জ, কনফ্রনটেশন (মুখোমুখি অবস্থান)। তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এটা কনটেম্পট অব কোর্টে (আদালত অবমাননা) পড়ে না? আইন মন্ত্রণালয়ে, সরকারে যাঁরা আছেন, তাঁরাও কিন্তু কনটেম্পট অব কোর্টের আওতায় পড়ে গেছ্নে। বিচার বিভাগকে হুমকি দেওয়া, থ্রেট করা পার্লামেন্টের বাইরে, ডেনজারাস। এটা কল্পনাই করা যায় না, এর পরিণতি কী ভয়াবহ হতে পারে। আইনের শাসন, সাংবিধানিক শাসন, গণতান্ত্রিক শাসন কিছুই থাকবে না।’
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে সরকার নিষ্ঠুর মন্তব্য বলছে। কিন্তু এর চেয়েও কঠিন কিছুর জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে।
মান্না বলেন, ‘আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে দেশ গড়বার, রাজনীতি গড়বার, সমাজ গড়বার জন্য যে ইতিবাচক দিকনির্দেশনা আছে সেগুলো যাতে আমাদের আগামী দিনের চলার পাথেয় হয়, সে রকম করে আমরা যেন বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, গ্রহণ করতে পারি সেই উদ্দেশ্যেই এগুলো নিয়ে আমাদের কথা বলা।
