‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিল একনেক

‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক নতুন একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পারিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৫ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম শহরকে ঘিরে থাকা ৩৬টি খালের মাটি খননসহ খালসমূহ পরিস্কারের স্থায়ী ব্যবস্থা করা হবে। সেইসাথে গুরুত্বপূর্ণ খালসমূহের পাড়ে রাস্তা নির্মাণ, খালের সাথে সংযোগকারী পাকা ড্রেনসমূহের সংস্থার ও সম্প্রসারণ করা হবে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ৯ হাজার ৭৬১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ের মোট ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে জানান, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকার বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করতে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী। এজন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, অল্প বৃষ্টিতেই চট্টগ্রাম শহরের অধিকাংশ রাস্তাঘাট হাটু হতে কোমড় পানিতে তলিয়ে যায়। এছাড়া জোয়ারের সময় শহরের নিম্নাঞ্চল নিয়মিত জলাবদ্ধ হয়ে পড়ে। প্রায় ২০ বছরেও ড্রেনেজের মাস্টার প্লান বাস্তবায়ন না হওয়ায় চট্টগ্রামের ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রকল্পটি প্রস্তাব করেছে। চলতি বছর জুলাই হতে ২০২০ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago