‘গ্যাসের মূল্যবৃদ্ধি অযৌক্তিক’

নতুন সকাল, ঢাকা: গ্যাসের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি নয়, অব্যবস্থাপনা দূর করেই পরিস্থিতি মোকাবিলা সম্ভব। মিটারে গরমিল, অবৈধ সংযোগ, অসাধু উপায়ে বিল কমানো রোধ করা গেলে মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি না করেও পরিস্থিতির সুরাহা করা সম্ভব। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) গতকাল সোমবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

সম্প্রতি গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) প্রস্তাব দিয়েছে গ্যাস খাতের কোম্পানিগুলো। তবে এ প্রস্তাবকে অসংগতিপূর্ণ ও অযৌক্তিক বলে মনে করে এমসিসিআই।

এমসিসিআইর নেতারা মনে করেন, আবারও গ্যাসের দাম বাড়ালে তা অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বাধা হতে পারে। কারণ, গত বছরের সেপ্টেম্বরে বিইআরসি গ্যাসের দাম বাড়ায়। তখন বিভিন্ন শ্রেণিতে গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বেড়েছিল। আবারও গ্যাসের দাম বাড়ানো হলে তা পণ্য উৎপাদনসহ সব স্তরেই নেতিবাচক প্রভাব ফেলবে।

প্রাকৃতিক গ্যাসের মজুদ কমে আসছে। তাই এর যথাযথ ব্যবহার নিশ্চিত প্রয়োজন। ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প জ্বালানির পরিমাণ বাড়াতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু মূল্যবৃদ্ধির মাধ্যমে গ্যাস খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। এ ক্ষেত্রে গ্যাস ব্যবহারে মিটারে গরমিল, অবৈধ সংযোগ, অসাধু উপায়ে বিল কমানোসহ বিভিন্ন সমস্যা রোধ করা গেলে পরিস্থিতির সুরাহা করা সম্ভব।

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবটি বিইআরসির মাধ্যমে পুনর্বিবেচনা কিংবা সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির জন্য সরকারকে অনুরোধ করেছেন এমসিসিআইর নেতারা। তাঁদের মতে, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব গৃহীত হলে পরিবহন খরচ, বাণিজ্যিক উৎপাদন ও নিত্যপণ্যের খরচ বেড়ে যাবে। এমন অপরিকল্পিতভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি দেশের তৈরি পোশাকশিল্পসহ অন্য অনেক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে ব্যাহত করবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago