চট্টগ্রামে খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে নিজে মাঠে নামলেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। গতকাল মঙ্গলবার তিনি নগরীর মহেশখাল ও গয়নার ছড়ার দুপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অংশ নেন। দায়িত্ব নেয়ার দুই বছরের মাথায় গত সপ্তাহে আয়োজিত এক সমাবেশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার জন্য খালের অবৈধ দখলকে দায়ী করছিলেন সংশ্লিষ্টরা। নগর পরিকল্পনাবিদরা খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে বলেও অভিমত দিয়ে আসছিলেন। গত সপ্তাহের সুধী সমাবেশেও অনেকে এসব স্থাপনা উচ্ছেদে হস্তক্ষেপ কামনা করেন। এরই পরিপ্রেক্ষিতে জলাবদ্ধতা থেকে মুক্তির লক্ষ্যে নিশ্চিহ্ন হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার এবং বিদ্যমান খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে জিরো টলারেন্স নীতি অবলম্বনের কথা জানিয়েছিলেন
