চট্টগ্রাম থেকে পাইপলাইনের ত্রিপুরায় গ্যাস নিতে চায় ভারত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস চট্টগ্রাম থেকে পাইপ লাইনের মাধ্যমে ভারতের ত্রিপুরায় নেয়ার প্রস্তাব দিয়েছে ভারত সরকার।মানব জমিন অনলাইন সু্ত্র জানায় এ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে তারা। বাংলাদেশ অনুমোদন দিলে সীমান্ত এলাকায় রেল লাইনের পাশ দিয়ে বসানো হবে এই পাইপলাইন। কূটনৈতিক উপায়ে এর মীমাংসা করতে চায় ভারত। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি এ জন্য শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ভারতীয় এই প্রতিমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুরে ডিজেল স্থানান্তরের জন্য আমরা পাইপ লাইন স্থাপন করে চলেছি। বিনিময়ে বাংলাদেশকে দেয়া হবে চট্টগ্রাম থেকে ত্রিপুরায় পাইপ লাইনের মাধ্যমে তরলীকৃত গ্যাস স্থানান্তরের সুবিধা। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় রয়েছে রান্নার গ্যাসের তীব্র সঙ্কট। সেই সঙ্কট মোকাবিলার জন্য চট্টগ্রাম থেকে তরল গ্যাস নেয়া হবে ত্রিপুরায়। প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, আসামের নুমালিগড়ে অবস্থিত তেল শোধনাগার থেকে শিলিগুড়িতে ডিজেল স্থানান্তরের জন্য রয়েছে পাইপলাইন। সেখান থেকে পার্বতীপুরে ডিজেল স্থানান্তর করা হবে। এ জন্য পাইপলাইন বসানোর কাজ চলছে। ধর্মেন্দ্র প্রধান আরো বলেছেন, আমরা বিষয়টিকে কূটনৈতিকভাবে দেখছি। শিগগিরই এ জন্য আমি বাংলাদেশ সফরে যাব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পাইপলাইনের অনুমোদন দিলেই ভারত-বাংলাদেশের সীমান্তে রেল লাইনের পাশাপাশি বসানো হবে এই পাইপলাইন। রিপোর্টে বলা হয়েছে, ভারতে ‘প্রধানমন্ত্রী উজালা যোজনা’ কর্মসূচির অধীনে ধর্মেন্দ্র প্রধান সোমবার ত্রিপুরায় দরিদ্রসীমার নিচে বসবাস করেন এমন ২০টি পরিবারকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সংযোগ দেন। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ত্রিপুরায় এখন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সংযোগ আছে ৯ লাখ ২২ হাজার বাড়িতে। ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সামনের দিনগুলোতে শতভাগ বাড়িতে তা পৌঁছে দেয়ার চেষ্টা রয়েছে সরকারের।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago