সাংবাদিকদের জন্য নুতন বেতন কাঠামোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপারস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর একথা বলেন অর্থমন্ত্রী। বৈঠকে নবম ওয়েজবোর্ড নিয়ে আলোচনায় অর্থমন্ত্রী বলেন, সাংবাদিকদের যে বিদ্যমান বেতন কাঠামো আছে তা প্রায় সরকারী চাকরিজীবীদের সমান। তাই নতুন করে আর কোন বেতন কাঠামোর প্রয়োজন নেই। সরকারি কর্মচারীদের চেয়ে সাংবাদিকদের বেতন বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর এই যুক্তিতে সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ডের প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
আরেক সাংবাদিক অর্থমন্ত্রীর কাছে জানতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করা একজন ব্যক্তি ইলেকট্রনিক মিডিয়ায় আট হাজার টাকা বেতনে চাকরি শুরু করেন। সরকারি চাকরিতেও কি মাস্টার্স পাস করে আট হাজার টাকা বেতনে চাকরিতে প্রবেশ করেন কি না?
জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘মাস্টার্স পাস করা আমাদের পিয়নও আছে।’
