মোরা আর জনমের হংসমিথুন ছিলাম !

মোঃআলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পরান তালুকদার বাড়ীতে মাত্র ৮ ঘন্টার ব্যবধানে স্বামী,স্ত্রী দুজনই ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজেউন) বলে জানা গেছে।
প্রতিবেশি নাজমুল হুদা মনি এবং হামিদ জানান, ইউনিয়ন যুবলীগ ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ নাজিম উদ্দীন পিতা রুহুল আমিন ৬ আগস্ট রাত ১২.২০ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে এবং মাতা সকাল ৮.৩০ টায় ডায়াবেটিস হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —-রাজেউন ) । ৭ আগস্ট সোমবার বাদ আছর মরহুম এবং মরহুমার জানাযা নামাজ তাদের বাসভবনের আঙ্গিনায় অনুষ্টিত হবে পারিবারিক সূত্রে জানা গেছে। তাদের এমন ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমন বিস্ময়কর ভাবে স্বামী-স্ত্রী দুইজনের এক সাথে পরপারে চলে যাওয়ার নজির তেমন নেই বললেই চলে,এমন ধারণা স্থানীয় এলাকাবাসীর। তবে এমন একটি ঘটনা সম্প্রতি ইউরোপের কোন একটি দেশে হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়। সেখানে উল্লেখ ছিল একই দিন প্রথমে স্ত্রী এবং পরে স্বামীর মৃত্যু হয়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago