২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৯

মোরা আর জনমের হংসমিথুন ছিলাম !

Google+ Pinterest LinkedIn Tumblr +
মোঃআলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ  হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পরান তালুকদার বাড়ীতে মাত্র ৮ ঘন্টার ব্যবধানে স্বামী,স্ত্রী দুজনই ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজেউন) বলে জানা গেছে।
প্রতিবেশি নাজমুল হুদা মনি এবং হামিদ জানান, ইউনিয়ন যুবলীগ ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ নাজিম উদ্দীন পিতা রুহুল আমিন ৬ আগস্ট রাত ১২.২০ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে এবং মাতা সকাল ৮.৩০ টায় ডায়াবেটিস হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —-রাজেউন ) । ৭ আগস্ট সোমবার বাদ আছর মরহুম এবং মরহুমার জানাযা নামাজ তাদের বাসভবনের আঙ্গিনায় অনুষ্টিত হবে পারিবারিক সূত্রে জানা গেছে। তাদের এমন ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমন বিস্ময়কর ভাবে স্বামী-স্ত্রী দুইজনের এক সাথে পরপারে চলে যাওয়ার নজির তেমন নেই বললেই চলে,এমন ধারণা স্থানীয় এলাকাবাসীর। তবে এমন একটি ঘটনা সম্প্রতি ইউরোপের কোন একটি দেশে হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়। সেখানে উল্লেখ ছিল একই দিন প্রথমে স্ত্রী এবং পরে স্বামীর মৃত্যু হয়।
Share.

Comments are closed.