২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৪২

হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় হতাহত-২

Google+ Pinterest LinkedIn Tumblr +
মোঃআলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

হাটহাজারী উপজেলার চেয়ারম্যান ঘাটা নামক এলাকায় ডাম্প   ট্রাক ও সিএনজি চালি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে রুবেল বড়ুয়া (২২) নামের সিএনজি চালক ঘটনাস্থলে নিহত হয়েছে।

গুরুতর আহত হয়েছে আরো একজন। ৭ আগস্ট সোমবার বিকাল সাড়ে পাঁচটার সময় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত রুবেল বড়ুয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়ুয়া পাড়ার দুলাল বড়ুয়ার ছেলে। গুরুতর আহতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে।

তবে রিপোর্ট লিখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করেন

Share.

Comments are closed.