২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৫

সিনহা সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা

Google+ Pinterest LinkedIn Tumblr +

নতুন সকাল, ঢাকা: সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সিনহা সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের ৫৮১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালকদের মার্জিন ঋণ সুবিধা প্রদান, সমন্বিত গ্রাহক তহবিলের ঘাটতি হিসাব সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে ওই প্রতিষ্ঠান।

এ ছাড়া কোনো গ্রাহকের কোনো লেনদেনের বিপরীতে পাঁচ লাখ টাকার অধিক জমা প্রদানেও সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে সিনহা সিকিউরিটিজ। এ কারণে সিনহা সিকিউরিটিজকে ১০ রাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

Share.

Comments are closed.