Categories: জাতীয়

শ্রমিক লীগের বহিষ্কৃত নেতা তুফান সরকার ও কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকির জামিন আবেদন না-মঞ্জুর

বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণও মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় দুই মামলার প্রধান আসামি শ্রমিক লীগের বহিষ্কৃত নেতা তুফান সরকার ও কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকির জামিন আবেদন না-মঞ্জুর করা হয়েছে। তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আসামিদের কারাগারের গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায়ের আদালত এই নির্দেশ প্রদান করে।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার ওসি আবুল কালাম আজাদ তুফান ও রুমকিকে আদালতে হাজির করে আরো পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

আবুল কালাম আজাদ বলেন, তুফানকে তিন দফায় সাত দিন এবং রুমকিকে দুই  দফায় ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তুফান ওই শিক্ষার্থীকে ধর্ষণ এবং রুমকি মা-মেয়েকে নির্যাতন ও মাথা ন্যাড়া করে দেওয়ার কথা অস্বীকার করেছে। গত শুক্রবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহা. আহসান হাবিবের আদালতে তুফান সরকারের সহযোগী মুন্না স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরআগে আদালতে স্বীকারোক্তি দিয়েছে তুফানের আরেক সহযোগী আতিক এবং নাপিত জীবন রবিদাস।

এদিকে, বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া জেলা ইউনিট। গতকাল দুপুরে বগুড়া জেলা জজ আদালতের সামনের সড়কে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago