২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৪০

চকরিয়ায় আপত্তিকর অবস্থায় ১২ তরুণ-তরুণী আটক

Google+ Pinterest LinkedIn Tumblr +

ক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে হোটেল থেকে ১২ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। এ সময় হোটেল মালিককেও আটক করা হয়।

শনিবার দুপুর ১টার দিকে চকরিয়া পৌরশহরের বাঁশঘাটা সড়কস্থ চৌধুরী হোটেল থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে হোটেল মালিকের নাম মো. শাহেদ বলে জানা গেছে।

চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে পৌরশহরের বাঁশঘাটা সড়কের চৌধুরী হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে এসআই তানভীর ও এসআই আবদুল খালেক একদল পুলিশ নিয়ে অভিযান চালায়। এ সময় ছয়জন তরুণী ও ছয় তরুণকে আটক করা হয়। হোটেল মালিক শাহেদকেও আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Share.

Comments are closed.