২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৪০

এবার পাশবিক নির্যাতনের শিকার আড়াই বছরের শিশু!

Google+ Pinterest LinkedIn Tumblr +
এবাররাজশাহী মহানগরীর কাজলা এলাকায় আড়াই বছরের এক শিশু পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে এই লোমহর্ষক ঘটনা ঘটে। তবে অভিযুক্ত কিশোর শান্ত (১৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, পাঁচ ছয়দিন আগে ওই ভিকটিম শিশুর পরিবার ওই অঞ্চলে একটি বাসা ভাড়া নেন। শান্ত তার পরিবারের সাথে ওই বাসায় আগে থেকেই ভাড়া থাকতো। সে একটি হোটেলের কর্মচারী হিসেবে কাজ করে। শনিবার দুপুরে শিশুটির মা রান্না করছিলেন। এ সময় শান্ত ওই শিশুকে ঘরের মধ্যে একা পেয়ে দরজা বন্ধ করে তার উপর নির্যাতন চালায়। পরে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এ সময় সুযোগ বুঝে শান্ত পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘আমরা কাজলায় শিশু নির্যাতনের ব্যাপারে শুনেছি। আমরা ভুক্তভোগীদের সাথে কথাও বলেছি। তারা লিখিত অভিযোগ দিলে থানায় মামলা রেকর্ড করা হবে।’ অভিযুক্ত কিশোরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
Share.

Comments are closed.