২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৪৪

বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠকে বসেছে কয়েকটি রাজনৈতিক দল

Google+ Pinterest LinkedIn Tumblr +

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসার পর এবার বিকল্প ধারা সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠকে বসেছে কয়েকটি রাজনৈতিক দল।

বুধবার দিবাগত রাত নয়টার দিকে বারিধারা বি চৌধুরীর বাসায় এ বৈঠক শুরু হয়। সেখানে অবস্থান করছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, তার স্ত্রী তানিয়া রব। এছাড়া সুব্রত চৌধুরী, আব্দুল মালেক রতন, মাহী বি চৌধুরী বৈঠকে উপস্থিত আছেন।

বৈঠকের বিষয়টি জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, বৈঠক চলছে। পরে কথা হবে।

Share.

Comments are closed.