১৬ই অক্টোবর, ২০২১ ইং | ৩১শে আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | বিকাল ৩:১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে পাওয়া ওগুলো কি গাঁজা ছিল!

Google+ Pinterest LinkedIn Tumblr +

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলের পশ্চিম-উত্তর ব্লকের ছাদ থেকে গাঁজার চারা উদ্ধার করা হয়েছে। গত কয়েক মাস ধরেই হলের ছাদে গাঁজার চাষ করা হচ্ছে এমন সূত্র ধরে বুধবার দুপুরে দিকে হলের ছাদ থেকে এ চারা উদ্ধার করেন হল কর্তৃপক্ষ।

তবে কে বা কারা এই চারা রোপন করেছে এ বিষয়ে এখনো কিছু জানতে পারেনি বলে জানান কর্তৃপক্ষ।

সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরেই হলের ছাদের উপরে টবের মধ্যে কিছু অজানা গাছ দেখাতে পাওয়া যাচ্ছিল। কিন্তু এই গাছগুলো কে চাষ করেছে বা কি গাছ এই বিষয়ে জানতেন না কেউ। পরবর্তীতে যখন ছাত্ররা জানতে পারেন এগুলো গাঁজার চারা তখনই তারা এই বিষয়ে হল কর্তৃপক্ষকে অবহিত করেন। এরই প্রেক্ষিতে বুধবার দুপুর ১ টার দিকে অভিযান চালিয়ে একটি গাজার চারা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী বলেন, হলের একটি ইনভিজিবল জায়গা থেকে একটি গাছ উদ্ধার করেছি। অনুমান করতে পারছি এটি গাঁজার গাছ হতে পারে। তবে কে বা কারা এই চারা রোপণ করেছে সে বিষয়ে আমরা এখনো জানতে পারিনি। আমরা এই বিষয়ে খোঁজ নিচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, এখনও আমরা এ বিষয়ে অবগত নই। তবে যদি এ ব্যাপারে জানতে পারি তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া হল কর্তৃপক্ষ যদি আমাদের কাছে অভিযোগ দেয় তাহলে আমরা নিয়মিত হলগুলো তল্লাশি করব।

Share.

Comments are closed.