চট্টগ্রামের লোহাগাড়ায় চাঁদা না পাওয়ায় ৩৫ হাজার বৃক্ষ নিধন

চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলার চুনতি ইউনিয়নের দক্ষিণ সাতগড় মনছুরাবিল নয়াপপাড়া এলাকায় চাঁদা না পেয়ে সামাজিক বনায়নের পাহাড়াদার মনজুর আলমকে মারধরসহ নানা নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা ও বনদস্যু ফজলে এলাহি আরজুর বিরুদ্ধে। আরজু লোহাগাড়া যুবলীগের লোহাগাড়া যুব লীগের যুগ্ম আহবায়ক।

আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন লোহাগাড়ার চুনতি ইউনিয়নের দক্ষিণ সাতগড় মনছুরাবিল নয়াপপাড়া প্রকাশ সাতের আগা গ্রামের সমাজের সর্দার ও সামাজিক বনায়নের পাহাড়াদার মনজুর আলম।সংবাদ সম্মেলনে মনজুর বলেন, তিনি সামাজিক বনায়নের বন পাহাড়া দিচ্ছেন বিগত ১০ বছর যাবত। সম্প্রতি লোহাগাড়া যুব লীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহি আরজুর বাহিনী বন দখল করতে না পেরে মনজুরের কাছে দু’লাখ টাকা চাঁদা দাবি করে কিন্তু মনজুর চাঁদা না দেয়ায় তার নিজস্ব নার্সারির ৩৫ হাজার গাছ কেটে ফেলে রাতের আঁধারে। এছাড়া লুট করে নিয়ে যায় প্রায় আড়াই হাজার ফলজ গাছের ছারা। এর পর মসজিদের মিটিং এর নাম করে মনজুরকে ডেকে নিয়ে গিয়ে তার কাছে থাকা মসজিদ ফান্ডের ৬৫ হাজার টাকা সহ প্রায় ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বনদস্যুরা। যাবার সময় মনজুরকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বনদস্যুরা তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

সংবাদ সম্মেলনে মনজুর উল্লেখ করেন স্থানীয় সন্ত্রাসী মোঃ সেলিম, নুর আহমদ, জাফর আহমদ, মোবারকসহ বনদস্যুরা তার আত্মীয় স্বজনকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ অবস্থায় তিনি জীবনের নিরাপত্তা দিতে এবং সামাজিক বনায়নের বন রক্ষা করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন।সুত্র- পাঠক নিউজ

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago