কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে
(আইসিইউ) নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ তাকে আইসিইউ-২ এ স্থানান্তর করে।
অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দেবব্রত বণিক বলেন, শিল্পী আব্দুল জব্বারের ম্যাসিভ রেইনাল ফেইলিউর (কিডনি পুরোপুরি অকার্যকর) হয়েছে। ওনার ব্লাডপে শারও উঠানামা করছে। যে কারণে ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে না।’ তার শ্বাস-প্রশ্বাসেও সমস্যা হচ্ছে। সামগ্রিকভাবে অবস্থা খারাপ। তবে এখনো লাইফ সাপোর্টে নেওয়া হয়নি।
কালজয়ী এ শিল্পী গত আড়াই মাস ধরে বিএসএমএমইউ-তে চিকিত্সাধীন রয়েছেন। তিনি কিডনি, হার্ট, প্রস্টেটসহ নানা জটিলতায় আক্রান্ত।
