Categories: জাতীয়

দুদকের টোল ফ্রি হটলাইনে অভিযোগের পাহাড়

চালু হওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যেই জনগণের কাছ থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুল্কমুক্ত হটলাইন নম্বর ১০৬-এর মাধ্যমে অসংখ্য অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, এই হটলাইনের মাধ্যমে কয়েক হাজার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, যার মধ্যে বেশির ভাগই ভূমি অফিসের ঘুষ সংক্রান্ত। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে হটলাইন চালুর পাঁচদিনের মাঝেই দুর্নীতি ও অনিয়মের কয়েক হাজার অভিযোগ পেয়েছি। এর মধ্যে সারা দেশেই বেশির ভাগ অভিযোগ এসেছে ভূমি অফিসের ঘুষ নিয়ে।’

এই কর্মকর্তা বলেন, দুদকের হটলাইনের মাধ্যমে টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখাসহ (কাজের বিনিময়ে খাদ্য) বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মতো কর্মসূচিতে অনেক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

অনেক ক্ষেত্রে অভিযোগগুলো সুনির্দিষ্ট নয় উল্লেখ করে প্রণব কুমার বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে টেলিফোনের মাধ্যমে জনগণ বিভিন্ন ব্যক্তির অবৈধভাবে উপার্জিত সম্পদ ও নিজেদের ব্যক্তিগত ভূমির মালিকানার ওপর সমস্যা নিয়ে অভিযোগগুলো তালিকাভুক্ত করেছেন। তিনি জানান, দুদক কেবলমাত্র আইনের দ্বারা নির্ধারিত অভিযোগগুলোই বিবেচনায় নিয়েছে।

এর আগে গত ২৭ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনার লক্ষ্যে দুদকের প্রধান কার্যালয়ে এই হটলাইন উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা দুর্নীতি সংঘটনের আগে ও পরের অবস্থা জানা এবং এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য হটলাইন ১০৬ চালু করেছি। এই হটলাইন দুদক ও জনগণের মধ্যে সরাসরি সম্পর্ক তৈরি করবে।’

শুল্কমুক্ত এই হটলাইন সব কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযোগ গ্রহণ করে থাকে।

দুদক অভিযোগের ধরন ও প্রকৃতি নিয়ে একটা নীতিমালা তৈরি করেছে, যার মাধ্যমে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেব। এর মধ্যে রয়েছে অভিযোগকারীদের পরিচয় গোপন রাখা। এই হটলাইনের মাধ্যমে দুদকের প্রায় ৫০ জন কর্মী অভিযোগ লিপিবদ্ধ করেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago