সিলগালা কনটেইনারে শ্রমিক গেল কী করে?

বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী একটি কনটেইনারের ভেতর থেকে এক শ্রমিককে আজ সোমবার উদ্ধার করেছেন বন্দরের নিরাপত্তা কর্মীরা।

চট্টগ্রাম বন্দরের পরিচালক(নিরাপত্তা) লে:কর্ণেল আব্দুল গাফফার বিবিসিকে জানান, বাবুল ত্রিপুরা নামের ওই শ্রমিককে সকাল সাড়ে আটটার দিকে কনটেইনারের ভেতর থেকে উদ্ধার করা হয়।

তিনি জানান প্রায় ৪০ ফুট দীর্ঘ ওই কনটেইনারটি সিঙ্গাপুরগামী একটি জাহাজে উঠানোর কথা ছিল।

বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বাবুল ত্রিপুরা কেপিএস ডিপোতে কাজ করেন। মাত্র সাতদিন আগেই তিনি সেখানে কাজ শুরু করেছেন। তাঁর বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এলাকায়।

কিভাবে সিলগালা করা কনটেইনারে ওই শ্রমিক রয়ে গেল?

বন্দরের পরিচালক(নিরাপত্তা) লে:কর্ণেল আব্দুল গাফফার বিবিসিকে বলেন, ওই শ্রমিক কনটেইনারে মালামাল ভরে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছিল।

“কথাবার্তা বলে যা জানতে পেরেছি, ওই শ্রমিক কাজ শেষ করে ভোররাতের দিকে ঘুমিয়ে পড়েছিল। সে ঘুমিয়ে পড়ার পরেই বোধহয় কনটেইনারটি সিলগালা করে ডিপো থেকে বন্দরে পাঠিয়ে দেয়া হয়।”

“রপ্তানি পণ্যবাহী ওই কনটেইনারটি বন্দরের চার নাম্বার গেইটে আসার পর নিরাপত্তাকর্মীরা যখন কাগজপত্র দেখছিল ভেতর থেকে কিছু একটা আওয়াজ তারা পাচ্ছিল। তাদের সন্দেহ হয়। এরপরে নিরাপত্তা কর্মীরা কনটেইনার খুলে ওই শ্রমিককে উদ্ধার করে” -বলেন মি: গাফফার।

শ্রমিক বাবুলকে অনেকটা পানিশূন্য অবস্থাতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান কর্মকর্তারা। তবে কিছু সময় চিকিৎসা নেবার পর বাবুল এখন কিছুটা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মি: গাফফার বলছিলেন “কনটেইনারে যদি সে আরো বেশি সময় থাকতো তাহলে বড় কিছু একটা তার হয়ে যেত”।

কীভাবে রপ্তানিপণ্যবাহী একটি কনটেইনারে শ্রমিকটি থেকে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা নিরাপত্তা বিষয় পরিচালক লে:কর্ণেল আব্দুল গাফফার।

তিনি মনে করেন এই বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের নজর রাখা প্রয়োজন ছিল এবং ঘটনা অনুসন্ধানে তাদেরও আলাদাভাবে তদন্ত করা উচিত।

“এটাতো বড় বিষয়, কনটেইনটারটা সিলগালা করে দেয়া হয়েছিল। সেটা সিঙ্গাপুর যাবার কথা ছিল। এখন নিরাপত্তা কর্মীরা সন্দেহ না করলে শ্রমিকতো ভেতরেই থেকে যেত। একটা কনটেইনার সিলগালা করার আগে সেটা আবার চেক করা কাস্টমসের দায়িত্ব” বলেন মি: গাফফার।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago