২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৪১

স্বামীকে ভিডিও কলে রেখেই মডেল ও অভিনেত্রী রিসিলার আত্মহত্যা

Google+ Pinterest LinkedIn Tumblr +

আত্মহত্যা করেছেন মডেল ও অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজির। স্বামীকে ভিডিও কলে রেখেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সোমবার সকালে রাজধানী বাড্ডা এলাকায় সুবাস্তু নজর ভ্যালির নিজ অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। প্রাথমিক তদন্তে এমনটি জানা গেছে বলে জানিয়েছেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক।

আবু বকর জানান, নিহত রিসিলা বাড্ডার সুবাস্তু নজর ভ্যালির দশম তলার একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন। ঘটনার সময় রিসিলা তার স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরিবারের লোকজনের বরাত দিয়ে আবু বকর আরো জানান, মডেল রিসিলার চার বছরের একটি সন্তান রয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন। নেশায় আসক্তির কারণ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Share.

Comments are closed.