Categories: জাতীয়

মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র গাড়ীবহরে হামলার চেষ্টা

চট্টগ্রামের হাটহাজারীতে পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র গাড়ীবহরে হামলার চেষ্টা চালিয়েছে ছাত্রলীগের একাংশ। এসময় গাড়ী বহরে ব্যাপক ইট পাটকেল ছুড়ে মারে তারা। তবে এতে কোন ধরণের হতাহত হয়নি। পুলিশ হামলার চেষ্টাকারী ছাত্রলীগ নেতকর্মীদের ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।

পানি সম্পদ মন্ত্রী রবিবার দুপুরে নিজ এলাকায় হাটহাজারী চেয়ারম্যান সমিতির এক আলোচনা সভায় অংশ নিতে এলে এ ঘটনার মুখোমুখি হন।সূত্র জানায়, হাটহাজারী চেয়ারম্যান সমিতি হাটহাজারীউপজেলা পরিষদ মিলনায়তনে “বন্যা বা জলাবদ্ধতার কবল থেকে হাটহাজারীবাসীকে রক্ষা এবং টেকসই উন্নয়ন” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এই সভাকে কেন্দ্র করে জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী সমর্থিত ছাত্রলীগ সকাল থেকে হাটহাজারী কলেজে অবস্থান নেয়। মন্ত্রী হাটহাজারীতে প্রবেশের আধঘন্টা আগে মিছিল বের করে তারা। মিছিলে মঞ্জুরুল আলম চৌধুরী নেতৃত্ব দেন।মিছিলটি হাটহাজারী উপজেলার সম্মুখ হয়ে হাটহাজারী কলেজ গেইট গিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজার নেতৃত্বে পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে।মোটরসাইকেল বহরযুক্ত মন্ত্রীর গাড়ীবহর বাসস্টেশন অতিক্রম করার সময় বিক্ষোভকারীদের কয়েকজন গাড়ীবহরে সম্মুখস্থ মোটর সাইকেল লক্ষ করে পাথর নিক্ষেপ করতে থাকে। তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া দেয়। ফলে তবে মন্ত্রীকে বহণকারী যানবাহনের কোন ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি জানায় পাঠক নিউজ অনলাইন

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago