গুমরে কাঁদছেন
ধর্ষিতা বলেন, আমাদের ওপর অত্যাচার চালানোর পর ওরা সাদা কাগজে জোর করে আমি ও মা’র স্বাক্ষর নিয়েছে। ধর্ষিতা বলেন, আমারই যদি দোষ হতো, তাহলে ওরা পালাল কেন? আমি মানুষরুপী হায়েনাদের বিচার চাই।
কে এই তুফান সরকার?
বগুড়ায় এক ভয়ঙ্কর নাম তুফান সরকার। তার বড় ভাই বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার। তুফানের উত্থানও নাটকীয়। বগুড়ায় জুয়ার আসর দিয়ে তার অবৈধ আয়ের যাত্রা শুরু। এরপর মাদক ব্যবসা। দীর্ঘদিন ধরে তুফান বগুড়ার মাদক রাজ্যের নিয়ন্ত্রক। বড় ভাইয়ের সুবাদে সেও এক সময় রাজনীতিতে আসে। পর্যায়ক্রমে শহর শ্রমিক লীগের সভাপতি হয়। এরপর থেকে শুরু হয় ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স ব্যবসা। রাস্তায় ব্যাটারিচালিত এই সব রিকশা নামানোর আগে তাকে ফি দিতে হয় ২৫০০ টাকা। বগুড়া শহরে বর্তমান ২০ হাজার ব্যাটারিচালিত রিকশা চলছে। প্রত্যেক রিকশা থেকে ২৫০০ টাকা চাঁদা নিলে মোট টাকার পরিমাণ দাঁড়ায় ৫ কোটি টাকা। শুধু তাই নয়, প্রতিদিন এসব রিকশা থেকে ৩০ টাকা করে চাঁদা তোলা হয়। প্রকাশ্যে এসব চাঁদা আদায় করলেও তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি।
তিন দিনের রিমান্ড মঞ্জুর: পুলিশের তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (অপারেশন) আবুল কালাম আজাদ আদালতে গ্রেপ্তারকৃত চার আসামির মধ্যে তিন আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় গতকাল রোববার দুপুরে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আসামিরা হলো- তুফান সরকার, তার সহযোগী আলী আজম দিপু ও রুপম হোসেন। এদিকে তুফানের আরেক সহযোগী আতিকুর রহমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়নি। জবানবন্দিতে আতিকুর ধর্ষণের ঘটনা সত্যি বলে জানিয়েছেন।
তদন্ত কমিটি গঠন: আলোচিত এই ধর্ষণ ঘটনার বিস্তারিত তথ্য-উপাত্ত বের করতে বগুড়া জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি ইতিমধ্যেই গঠন করেছেন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদকে প্রধান করা হয়েছে। জেলা প্রশাসক জানান, ওই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
দল থেকে বহিষ্কার: ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তুফানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আওয়ামী লীগের নির্দেশের পর শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নেয়। রোববার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বগুড়া ধর্ষণ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘বগুড়ায় একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমাদের সহযোগী সংগঠন শ্রমিক লীগের এক নেতার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এটা আমাদের সহযোগী সংগঠন, তাই আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারি না। তবে সংশ্লিষ্টদের এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিতে আমরা নির্দেশ দিয়েছি। আওয়ামী লীগের এই নির্দেশের পর তাৎক্ষণিক সিদ্ধান্তে শ্রমিক লীগ থেকে তুফান সরকারকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংগঠনের কেন্দ্রীয় কমিটি। শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ বলেন, আমরা তুফানকে সংগঠন থেকে বহিষ্কার করেছি। এখন আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।
বগুড়া জেলা শ্রমিক লীগের সভাপতি শামছুদ্দিন শেখ হেলালও তুফানকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, এই ঘটনাকে কেন্দ্র করে বেলা ২টার দিকে জরুরি সভায় বসা হয়। সভা থেকে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকারকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ধর্ষিতার পিতা গ্রামীণ বাজারে সামান্য ব্যবসা করেন। আর মা ঢাকায় পোশাক কারখানার শ্রমিক ছিলেন। এতদিন মেয়েটি নানিবাড়ি থেকে পড়াশোনা করতো। কিছুদিন আগে মা বগুড়ায় ফিরে গেলে সে তার মা-বাবার সঙ্গে থাকতে শুরু করে।
বগুড়া জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী বলেন, মা এবং ওই মেয়ের চিকিৎসার ব্যয়ভার জেলা প্রশাসন বহন করবে। সেই সঙ্গে তাকে আইনগত যাবতীয় সহযোগিতা তার পক্ষ থেকে করা হবে বলেও তিনি জানান।
এদিকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বগুড়া পৌরসভার কাউন্সিলর মারজিয়া আক্তার রুমকি ও তার মা রুমিকে পাবনা থেকে আটক করেছে পুলিশ।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…