২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৫

ভয়ঙ্কর সাপ সহজেই ধরলেন যুবক (ভিডিওসহ)

Google+ Pinterest LinkedIn Tumblr +

নতুন সকাল, ঢাকা: বিশাল আকৃতির ভয়ঙ্কর একটি কিং কোবরাকে দেখে যেখানে গ্রামবাসী ভয়ে পালাচ্ছে। তখন ভাভা সুরেশ নামে এক ব্যক্তি এগিয়ে গেলেন সাপটিকে ধরতে। সাপটিকে ধরতে তার খুব বেশি বেগ পেতে হয়নি।

সুরেশের বাড়ি ভারতের কেরালার শ্রীকারিয়ম শহরে। বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করাই তার কাজ। ২৭ বছর ধরে এই পেশায় আছেন তিনি।

সুরেশ জানান, এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি সাপ ধরেছেন তিনি। আর এ কারণে কেরালা জুড়ে তার সুনামও ছড়িয়ে পড়েছে।

তবে এক্ষেত্রে যেভাবে ভয়ঙ্কর সাপটিকে তিনি ধরলেন, তা দেখলে আপনিও শিউরে উঠবেন৷ পাঠকদের জন্য সাপ ধরার সেই ভিডিওটি দেওয়া হলো-

নতুন সকাল/এমআই

Share.

Comments are closed.