Categories: জাতীয়

মা-মেয়েকে ন্যাড়া করার ঘটনায় কাউন্সিলর ও তার মা গ্রেফতার

ছাত্রী ও তার মাকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত বগুড়া পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ও তার মা রুমি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় পাবনা শহর থেকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।
এদিকে ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাত ৮টার দিকে শহরের বাদুড়তলা এলাকা থেকে কাউন্সিলর রুমকির বাবা জামিলুর রহমান রুনু’কে আটক করে গোয়েন্দা পুলিশের অপর একটি টিম। এই পর্যন্ত এঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার ও একজনকে আটক করলো পুলিশ। গ্রেফতারকৃত নারী কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি শহরের চকসুত্রাপুর এলাকার জাহিদ হাসানের স্ত্রী।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনার অন্যতম অভিযুক্ত রুমকি ও তার মা রুমি বেগম ঘটনার পরপরই গ্রেফতার এড়াতে আত্মগোপন করেন। অবশেষে তাদেরকে পাবনা থেকে রবিবার সন্ধ্যায় গ্রেফতার করে ডিবি পুলিশ। একইসাথে রুমকির পিতা জামিলুর রহমান রুনু কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার কথাও জানান তিনি।উল্লেখ্য তাদের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago