চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ খেলাকেন্দ্রিক সংঘর্ষে ২০জন আহত

৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন খেলাধুলা-১৭ এর ফটিকছড়ি উপজেলার দুই জোন চ্যাম্পিয়নদের ফাইনাল খেলায় মারামারির ঘটনা ঘটেছে। শনিবার জাহানপুর আমজাদ আলী আব্দুলহাদী ইনস্টিটিউশন মাঠে ঘটনাটি ঘটে। ঘটনায় দর্শক শিক্ষার্থী মিলে ২০ জনের মত আহত হয় বলে স্থানীয়রা জানায়।জাহানপুর জোনের চ্যাম্পিয়ন সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের সাথে নানুপুর জোনের চ্যাম্পিয়ন নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলাটি শনিবার বিকালে নিরপেক্ষ ভ্যানু হিসেবে জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদী ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের মাঠে হয়।খেলা শুরুর ঠিক১০ মিনিটের মধ্যে সমিতিরহাট উচ্চ বিদ্যালয় (১-০) গোলে এগিয়ে যায়। এর পরপরই দর্শক সারি থেকে গণ্ডগোল শুরু হয়।

জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদী ইনস্টিটিউশনের ছাত্ররা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এতে অতর্কিতভাবে জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদী ইনস্টিটিউশনের ছাত্র স্থানীয়বাসিন্দা ফয়সাল আহত হয়। পরে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়।

নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাজাহান জানান, দর্শক সারি থেকে মারামারির সূত্রপাত। এতে আমার স্কুলের ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। নিরাপত্তা কর্মী ছিল অপ্রতুল, যা ছিল তারাও দর্শকের ভূমিকায় ছিল।

সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মাঈনুদ্দিন জানান, দর্শক সারি থেকে গন্ডগোলের সূত্রপাত। আমার স্কুলের কেউ আহত হয়নি। তবে, আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ ছিল মারমখী।

খেলা পরিচালনা কমিটির আহবায়ক মুহাম্মদ মফিজুর রহমান জানান, খেলার নিরাপত্তার রক্ষায় পুলিশ ছিল। দর্শক সারি থেকে গন্ডগোলের সূত্রপাত। খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেছি।

তার মতে, খেলায় কোন শিক্ষার্থী আহত হয়নি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago