Categories: জাতীয়

হিজরাদের জন্য কি কোন আইন নাই!!!

নির্ধারিত স্থান, পাড়া-মহল্লা ছাপিয়ে হিজড়াদের দাপট এখন দেশের সকল জেলা সদরের গুরুত্বপূর্ণ অফিস,ব্যাবসা প্রতিষ্ঠান,শিল্পাঞ্চল,ব্যাঙ্ক,বীমা ও হাইওয়ে রাস্তার বিভিন্ন পয়েন্টে। হাইওয়ে রাস্তার গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড বা কোন মোড়ে দলবেঁধে দাঁড়িয়ে থাকছে তারা। গাড়ির গতি কমলেই গ্লাসে টোকা দিয়ে ‘বকশিশ’ চায়। অনেক ক্ষেত্রে বকশিশ না দিলে গাড়ি চলাচল করতে বাধা দেয়। গাড়ির সামনে দলবেঁধে দাঁড়িয়ে যায়। গত শুক্রবার কুড়িল ফ্লাইওভার থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পর্যন্ত ভ্রমণ করে ১০টি স্পটে হিজড়াদের দাপট ও চাঁদাবাজির এ চিত্র দেখা গেছে। স্থানীয়রা জানান, শুক্রবার বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ছুটির দিনে হিজড়াদের দাপট বেড়ে যায়। হিজড়াদের কাছাকাছি দূরত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। রূপগঞ্জের ভুলতা এলাকায় ডিউটিরত পুলিশ সদস্য গিয়াস উদ্দিন মানবজমিনকে জানান, মানসম্মান আমাদের সবার আছে। হিজড়াদের চাঁদাবাজিতে বাধা দিলে ওরা শরীর থেকে জামা খুলে ফেলে। অশোভন আচরণ করে। তাই মানসম্মানের ভয়ে আমরাও কিছু বলতে পারি না। রূপগঞ্জের কাঞ্চনে টোল প্লাজা পার হয়ে ঢাকা সিলেট হাইওয়ে রাস্তায় উঠার জন্য ‘কাঞ্চন-ছনপাড়া’ নামে একটি বাইপাস রোড রয়েছে। ওই বাইপাস রোড দিয়ে কোনো রকমে দুটি গাড়ি চলাচল করতে পারে। ওই রাস্তা ধরে দুই কিলোমিটার যাওয়ার পর কানাডা রিচমন্ড সিটি নামে একটি হাউজিং কোম্পানির অফিসের সামনে গাড়ি আটকায় তিন হিজড়া। নানা অঙ্গভঙ্গি করে গাড়ির গ্লাস খুলতে বলে তারা। এরপর সহাস্যে বলে, ‘আমাদের কিছু বকশিশ দিয়ে যাও’। তাদের কথা শোনার পর গাড়ির গ্লাস বন্ধ করে দিলে রক্ষা নেই। গাড়ির সামনে দলবেঁধে দাঁড়িয়ে যায়। নানা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গ্লাস খুলে ২০ টাকা দেয়ার পর তারা বলে উঠে আমাদের ভিক্ষা দিচ্ছ। আমরা ভিক্ষা নেই না। ভালোভাবে সম্মান করে চলে যাও। তখন ৫০-১০০ টাকা দেয়া মাত্রই গাড়ি ছেড়ে দেয় তারা। হিজড়াদের এমন কার্যকলাপ দেখে এলাকার কিছু কিশোর জড়ো হয়। সোলেমান নামে এক কিশোর জানায়, শুক্রবার ছনপাড়া রোড দিয়ে প্রাইভেট গাড়ি বেশি চলাচল করে। তাই বেশি আয় হওয়ার কথা চিন্তা করে এ রাস্তার চলে আসে। মঙ্গলবারে ওরা (হিজড়ারা) ভুলতা গাউছিয়া মার্কেটের কাছে চলে যায়। এরপর মৌলভীবাজার পর্যন্ত যেতে পাঁচদোনা, মাধবদী, নরসিংদী বাসস্ট্যান্ড, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়, সরাইল ও শাহজীবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হিজড়াদের তৎপরতা দেখা যায়। পছন্দমতো নজরানা না দিলে বাস, প্রাইভেটকার ও সিএনজি চালককে হেনস্থা করে প্রকাশ্যে। হিজড়াদের এই চাঁদাবাজির কারণে অতিষ্ঠ মহাসড়কে চলাচলরত সাধারণ মানুষ। সরজমিনে আলাপ করে জানা যায়, প্রায় প্রতিদিনই ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়, শাহবাজপুর ও চান্দুরাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় সংঘবদ্ধ কয়েকটি হিজড়া চক্র। এই হিজড়াদের মূল টার্গেট থাকে বরযাত্রীদের গাড়ি। তবে শুক্রবার এলেই বেড়ে যায় হিজড়াদের উৎপাত। বরযাত্রীদের গাড়ি দেখলেই থামার সংকেত দিয়ে চাঁদা দাবি করে তারা। প্রতিটি গাড়ি থেকেই ৫০০ থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। কেউ চাঁদা দিতে না চাইলে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে অপমান করে। তাই সম্মান বাঁচাতে বাধ্য হয়েই চাঁদা দেন সাধারণ মানুষ। সরজমিনে সরাইল-বিশ্বরোড মোড়ে গিয়ে দেখা যায়, বরযাত্রীবাহী একটি গাড়ি আটকে হাজার টাকা চাঁদা দাবি করে দুইজন হিজড়া। পরে দর কষাকষি শেষে ৫০০ টাকা দিয়ে ছাড়া পান বরসহ ও বরযাত্রীবাহী গাড়িটি। এছাড়া কয়েকটি যাত্রীবাহী বাস থেকেও হিজড়াদের চাঁদা আদায় করতে দেখা গেছে। অথচ সরাইল-বিশ্বরোড মোড়েই খাটিহাতা হাইওয়ে পুলিশের থানা ভবন। কিন্তু পুলিশ চাঁদাবাজি বন্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago