২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৪

মূত্র থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি

Google+ Pinterest LinkedIn Tumblr +

নতুন সকাল, ঢাকা: এবার মানুষের বর্জ্য বিশেষ করে মূত্র থেকে তৈরি হবে বিশুদ্ধ পানি। সম্প্রতি এমনটা দাবি করেছে বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয়। তাদের তৈরি একটি যন্ত্র দিয়ে নাকি তা কাজ করা সম্ভব। এটা সম্ভব হলে যেসব দেশে পানির সংকট দূর হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, শুধু বিদ্যুতের সাহায্যে নয়, মূত্রকে পরিশোধন করে বিশুদ্ধ করতে যে মেশিনের প্রয়োজন তা সৌরশক্তির মাধ্যমেও চালানো সম্ভব হবে। ফলে বিভিন্ন গ্রামীণ এলাকাতে মেশিনটি কাজে লাগানো যাবে।

মেশিনটি কীভাবে কাজ করবে তার ব্যাখ্যায় তারা জানিয়েছে, একটি বড় ট্যাঙ্কে মূত্র জমা করে তা প্রথমে বয়লারে ফোটানো হবে। এরপর তা পাঠানো হবে একটি বিশেষ মেমব্রেনে। সেখান থেকে বিশুদ্ধ পানি ও পটাসিয়াম, নাইট্রোজেন ও ফসফরাসের মত মৌলগুলি আলাদা হয়ে যাবে। বর্তমানে এই গোটা বিষয়টি পরীক্ষার পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে ওই মেশিন থেকে ১,০০০ লিটার বিশুদ্ধ পানি পাওয়া গেছে বলে দাবি ওই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের।

নতুন সকাল/এমআই

Share.

Comments are closed.