Categories: জাতীয়

কক্সবাজার শহর ও রামুতে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

কক্সবাজার শহর ও রামুতে পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়েছে। এসময় চারজনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকা এবং রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ-সহকারি পরিচালক আব্দুল মালেক জানান, রামুর চেইন্দা এলাকায় পাহাড় ধসে ঘটনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সায়মা (৫) ও জিহান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মাটি চাপা পড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের বাবা জিয়াউর রহমান (৩৫) ও মা আনার কলিকে (২৯)। জীবিত উদ্ধার করা দম্পতিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় অপর পাহাড় ধসের ঘটনায় মোহাম্মদ শাহেদ (১৮) ও সাদ্দাম হোসেনের (২৮) মৃত্যু হয়। এ সময় দেলোয়ার হোসেন (২৫) ও আরফাত হোসেনকে (৩০) আহতাবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার দুপুর থেকে কক্সবাজারে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছেন, ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরো বৃষ্টিপাত হবে এবং পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago