শাবানা নিজে কাদলেন অন্যকেও কাঁদালেন

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদান করা হলো ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ আয়োজনে ঐ বছরের সেরা শিল্পী ও কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আজীবন সম্মাননা যৌথভাবে পেয়েছেন নন্দিত অভিনেত্রী শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। সেখানে শিল্পীদের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নয়বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী শাবানা। কথা বলতে বলতে একপর্যায়ে তার কণ্ঠ জড়িয়ে আসে। মঞ্চে যখন শাবানা কান্নাভেজা কণ্ঠে বক্তব্য রাখছিলেন, তখন পুরো মিলনায়তন স্তব্ধ হয়ে যায়। শাবানার বক্তব্যে দর্শকদের আসনে বসা অনেক অতিথিকেও কাঁদতে দেখা গেছে। এবার দেশে আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করতে গিয়ে গুণী এই অভিনেত্রীর চোখ সিক্ত হয়ে ওঠে। কান্না জড়ানো কণ্ঠে তিনি বলেন, এই তো সেদিন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো দেখা করতে গিয়েছিলাম। মমতাময়ী প্রধানমন্ত্রী দু’হাতে আমাকে জড়িয়ে ধরেন। আমি জানি, তিনি যে সম্মান আমাকে সেদিন দিয়েছেন, তা সব শিল্পীর, শিল্পের। তিনি অসুস্থ পরিচালকের পাশে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন ক্যামেরার আড়ালে থাকা আমেরিকা প্রবাসী শাবানা বক্তব্যের শুরুতে বলেন, আমি যাদের জন্য শাবানা, আজকের এ পুরস্কার তাদের উৎসর্গ করলাম। আমাদের চলচ্চিত্র আজ সংকটে। কিন্তু যে কোনো সংকটের মধ্যে লুকিয়ে থাকে সমাধান। শাবানা বলেন, যখন আমাদের পাশে সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তখন কোনো সংকটই থাকতে পারে না। প্রবাসে থাকলেও আমি জ্ঞাত হয়েছি। তিনি বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট করেছেন। বিপুল অর্থের মাধ্যমে বিএফডিসি আধুনিকায়ন করেছেন। জানতে পারি, তিনি ফোর-কে রেজুলেশনের প্রজেক্টরের ব্যবস্থা করছেন। যেখানে বিশ্বের অনেক দেশে এখনো টু-কে রেজুলেশন ব্যবহার করা হয়। আমি তাকে সাধুবাদ জানাই। প্রসঙ্গত, বহু বছর পর চলচ্চিত্রের এমন একটি অনুষ্ঠানে এসেছিলেন শাবানা। সঙ্গে ছিলেন স্বামী ওয়াহিদ সাদিক।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago