Categories: জাতীয়

সিদ্দিকুর কে চেন্নাই নেয়া হচ্ছে!

তিতুমীর কলেজের আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখের উন্নত চিকিত্সার জন্য সরকারি খরচে ভারতের চেন্নাই নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুরের চিকিত্সার আর্থিক খরচ বহনসহ সার্বিক দায়িত্ব সরকার নিয়েছে।
সে অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সোমবার সকালে সিদ্দিককে সুস্থ করতে সর্বোচ্চ চিকিত্সা সেবা প্রদানের নির্দেশ দিলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা এ ব্যবস্থা নেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, চোখের চিকিত্সার জন্য সিদ্দিকুর রহমানকে সরকারি খরচে বিদেশে পাঠানো হবে। তিনি বলেন, ‘সিদ্দিকুরকে সর্বোচ্চ চিকিত্সা সেবা দেয়া হচ্ছে।
তিনি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিত্সাধীন সিদ্দিকুরকে দেখার পর এ কথা বলেন। তিনি বলেন, সিদ্দিকুরের চিকিত্সার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন। সিদ্দিকুরের চিকিত্সার খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী তাঁকে পাঠিয়েছেন।
পুলিশের টিয়ার শেলের আঘাতে সিদ্দিকুরের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না? এ ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা অভিযোগ। বিষয়টি তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে ওই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে আন্দোলন করতে গেলে রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান দুই চোখে আঘাত পান । প্রথমে সিদ্দিকুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শনিবার তার চোখে অস্ত্রোপচার করা হয়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago