এবার ভেড়ার রাখাল রোবট

নতুন সকাল, ঢাকা: ২০৫০ সালের মধ্যে মানুষের বেশিরভাগ কাজই করে দেবে রোবট- এমন কথাই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই নানা কাজে রোবট সংযুক্ত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ভেড়ার রাখাল হিসেবে রোবটের আগমন ঘটছে।

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় ও রোবটিক্স সেন্টার এমন এক রোবট বানাচ্ছে যেটা গৃহপালিত পশু দেখাশোনা এবং কৃষকের ক্ষেতের ফসল পাহারা দিতে সক্ষম। স্মিথসোনিয়ান ম্যাগাজিনে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বর্তমানে এই ভেড়া চরানো রোবটের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। শুধু ভেড়া নয়, গরু এবং ঘোড়া দিয়েও পরীক্ষা হচ্ছে। প্রতিকূল পরিবেশে নিজে নিজে কাজ করতে পারে কিনা সেটা দেখাই এই পরীক্ষার মূল উদ্দেশ্য।

রোবটটির নাম দেয়া হয়েছে সুয়াগবট। অস্ট্রেলিয়ার দূরদূরান্তে নিয়ে গিয়ে পরীক্ষা চলছে এই রোবটের। এটি দেখতে ৪ পায়া বাক্সর মত। চাকায় ভর করে ঘুরে বেড়াতে পারে যত্রতত্র। এটা মানুষের হয়ে পোষা জীবজন্তু পাহারা দেবে, এমনকি অনেক জিনিস বহন করতেও সক্ষম।

অনেকে অবশ্য এই সুয়াগবটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। কারণ, গৃহপালিত পশু পাহারা দেয়ার জন্য মানুষের রয়েছে বিশেষ ধরনের কুকুর। কিন্তু কুকুরও অনেক সময় ক্লান্ত হয়, ভুল করে। রোবট করবে না। এটি একই সাথে তারহীন যোগাযোগের মাধ্যমে ড্রোনের সাথে মিলিত হয়ে পাহারা দিতে সক্ষম। আগামী দুই বছর এর পরীক্ষানিরীক্ষা চলবে। তারপর মানুষের অনুপস্থিতিতে তার বিষয় সম্পদ পাহারা দেবে রোবট।

নতুন সকাল/এমআই

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago