বৃষ্টি হলে চট্টগ্রাম তলিয়ে যায়

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বিমানের সূচি বিপর্যয় হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন সংযুক্ত আরব আমিরাতগামী ১৫০ যাত্রী।

আজ রোববার বেলা ৩টা পর্যন্ত চট্টগ্রামে ৯৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরীর অধিকাংশ নিচু এলাকা ডুবে গেছে। পাইকারি বাজার খাতুনগঞ্জের কোমর থেকে হাঁটুসমান পানিতে দুর্ভোগ বেড়েছে ব্যবসায়ীদের। আরো কয়েকদিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রবল বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, হালিশহর, ষোলশহর, মুরাদপুর, বাকলিয়া, বহদ্দারহাট, চান্দগাঁওসহ শহরের অধিকাংশ নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. উল্লাহ বাবলু জানান, বৈরী আবহাওয়ার কারণে ফ্লাই দুবাই ও এয়ার অ্যারাবিয়ার দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। এয়ার অ্যারাবিয়া ফ্লাইটটি নির্দিষ্ট সময়ের পাঁচ ঘণ্টা পর অবতরণ করলেও দুবাইগামী ফ্লাই দুবাই আসতে পারেনি। এতে করে দেড় শতাধিক যাত্রী আটকে আছেন শাহ আমানত বিমানবন্দরে।

Share
Tweet

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago