২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২২

সিদ্দিকুরের চোখের আলো ফেরার সম্ভাবনা কম

Google+ Pinterest LinkedIn Tumblr +
পুলিশের কাঁদানে গ্যাসের শেলের আঘাতে আহত সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমানের চোখে আলো ফিরে পাওয়ার ব্যাপারে খুব একটা আশাবাদী নন চিকিৎসকরা। শনিবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তাঁর দুই চোখে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা বলছেন, সিদ্দিকুরের চোখের আলো ফেরার সম্ভাবনা কম।
হাসপাতালের সহযোগী অধ্যাপক ইফতেখার মনির সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে নয়টার শুরু হয়ে দেড় ঘণ্টা ধরে দুই চোখ অস্ত্রোপচার হয়েছে। তার চোখের আলো ফিরে আসার সম্ভাবনা কম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন। একপর্যায়ে পুলিশের ‘কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে আহত হন মো. সিদ্দিকুর রহমান।

Share.

Comments are closed.